ভিডিও সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ আগস্ট, ২০২৫, ০৩:৪৮ দুপুর

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে

সিরাজগঞ্জে যমুনার পানি কমছে। ছবি : দৈনিক করতোয়া

সিরাজগঞ্জ প্রতিনিধি : টানা ১৫ দিন বাড়ার পর যমুনা নদীর পানি সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে কমতে শুরু করেছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪৮ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯৯ মিটার। ২৪ ঘন্টা ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে(বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। তবে ইতোমধ্যে যমুনা নদীর অভ্যন্তরীণ চরাঞ্চলের ফসলি জমি ও কিছু নিম্নভূমি তলিয়ে গেছে।

আরও পড়ুন

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে টানা ১৫ দিন ধরে পানি বাড়তে থাকলেও বিপৎসীমা অতিক্রম করেনি। আজ সোমবার (১৮ আগস্ট) থেকে পানি কমতে শুরু করেছে। তাই এ দফায় বন্যার কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে কোরবানি হাট কাঁপাতে প্রস্তুত ২৫ মণ ওজনের ‘রংবাজ’

বর্ষায় ডাকাত থেকে রক্ষায় নিরাপত্তা চান বগুড়া সারিয়াকান্দির মহিষ বাথানের মালিকরা

বগুড়ায় ‘হ্যাচিং ডিমে’ বেকারি পণ্য তৈরির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

আগামী সপ্তাহেই বাজারে উঠবে দিনাজপুর বিরলের রসালো লিচু

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই : ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

বগুড়ার দুপচাঁচিয়ায় অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ করলেন এমপি মহিত