ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৭:০১ বিকাল

কুষ্টিয়ায় সেনা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

কুষ্টিয়ায় সেনা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

কুষ্টিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে সেনা সদস্যবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় সেনা সদস্যসহ আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। 

আহতদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিরা নাম জিয়াউল ইসলাম (৪৫)। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।

আজ রোবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল ওবায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, হিমেল পরিবহনের একটি বাস কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জের অভিমুখে যাচ্ছিল। অপরদিকে বগুড়া ক্যান্টনমেন্ট থেকে সেনা সদস্যদের নিয়ে আরেকটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুষ্টিয়ার মিরপুরের তালবাড়ীয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে দুটি বাসই দুমড়ে মুচড়ে যায়। ঘটনা পরপরই স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন দুই বাসের যাত্রীদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এর মধ্যে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যান্য আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তবে হতাহতদের মধ্যে কতজন সেনা সদস্য আছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় সেনা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০

নাটোরের লালপুরে পুকুর খনন ও ভরাট উত্তোলনের অপরাধে ২ লাখ টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জে ২ গ্রামের সংঘর্ষে পণ্ড বিয়েবাড়ি, হামলা-লুটের অভিযোগ

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার

আগামীতে জামায়াতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ: ডা. তাহের

বগুড়ার নন্দীগ্রামে দই-মিষ্টির দোকানে জারিমানা