ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:৩৪ সকাল

পিলখানা হত্যাকাণ্ড ছিল আ’লীগকে ক্ষমতায় রাখার কৌশল : অ্যাটর্নি জেনারেল

পিলখানা হত্যাকাণ্ড ছিল আ’লীগকে ক্ষমতায় রাখার কৌশল : অ্যাটর্নি জেনারেল, ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল এড. মো. আসাদুজ্জামান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার কৌশল।আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এ মন্তব্য করেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য আন্তর্জাতিক একটি কৌশল ছিল পিলখানা হত্যাকাণ্ড। এর মাধ্যমেই সংবিধানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। কারণ পিলখানা হত্যাকাণ্ডের জন্য সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্ভব হয়েছিল।' এরইমধ্যে অন্তর্র্বতী সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচারের জন্য কমিশন গঠন করেছে। সঠিক তদন্তের পরিপ্রেক্ষিতে বিচার প্রক্রিয়া চালানোর কাজও শুরু হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

সাবেক সেনা প্রধান মঈন ইউ আহমেদও বিডিআর হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘তার নিষ্ক্রিয়তা ছাড়া পিলখানা হত্যাকাণ্ড সম্ভব ছিল না। দেশের সার্বভৌমত্ব নষ্ট করা এবং নৈরাজ্যকে দীর্ঘমেয়াদি করার জন্য ৫৭ সেনাসদস্যকে হত্যা করা হয়েছিল।’ গঠিত কমিশন ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে এনে বিচার প্রক্রিয়া শুরু করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি বার্তা

ভয় দেখিয়ে ছাত্র নেতৃত্বকে দমন করা যাবে না: নাহিদ ইসলাম

১৪-১৫ মার্চ বিমানের দুবাই ও আবুধাবি ফ্লাইট চালু

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ: নারায়ণগঞ্জে কাজ করার সুযোগ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুলেল শুভেচ্ছা নেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী