ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৫ ১১:২৯ এএম

ভারত থেকে কৃষিপণ্য, ওষুধ কিনবে রাশিয়া

ছবি : সংগৃহীত,ভারত থেকে কৃষিপণ্য, ওষুধ কিনবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : ভারত থেকে কৃষিপণ্য ও ওষুধ কিনবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, “ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য অসমতা কমানো হবে। রাশিয়া অনেক বেশি করে ভারতীয় কৃষিপণ্য ও ওষুধ কিনবে। এর ফলে ভারতের সঙ্গে রাশিয়ার বাণিজ্য ঘাটতি কমবে।”

প্রেসিডেন্ট পুতিন আরও বলেছেন, “ভারত যাতে রাশিয়া থেকে তেল না কেনে, সে জন্য আমেরিকা প্রবল চাপ দিচ্ছে, তারা শুল্কও বসিয়েছে। কিন্তু ভারত একটি সার্বভৌম দেশ। আমি নরেন্দ্র মোদিকে জানি। তিনি আমার বন্ধু। তিনি কখনোই এমন সিদ্ধান্ত নেবেন না।”

আরও পড়ুন

পুতিন বলেছেন, “ভারতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জন্য বা অতিরিক্ত শুল্কের জন্য ৯০০ থেকে এক হাজার কোটি ডলারের ক্ষতি হবে। রাশিয়া থেকে তেল না কিনলেও সমপরিমাণ ক্ষতি হবে।”

তার দাবি, ভারত রাশিয়া থেকে তেল কেনে পুরোপুরি বাণিজ্যিক কারণে। এটাও মনে রাখতে হবে, ভারত হলো রাশিয়ার দীর্ঘদিনের বন্ধু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন মরক্কোর

নিয়োগ দেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ, স্নাতক পাসেই আবেদন

ইসলামী ব্যাংকের সংকট সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি?

শিক্ষার মান উন্নয়নে স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা গ্রহনকে অবৈতনিক করেছে সরকার : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী 

চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার