ভিডিও শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২০ জুন, ২০২৬ ০১:৪৮ এএম

সকাল ৯টার মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ছবি : সংগৃহীত, সকাল ৯টার মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে বিরূপ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার সকাল ৯টার মধ্যে ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার (১৯ জুন) রাত ৯টা থেকে শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকায় এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

এদিকে, আবহাওয়া অধিদফতরের আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতি আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকাল ৯টার মধ্যে যে ৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার ও অবকাঠামো নির্মাণে চীনা সহায়তা চাইবে বাংলাদেশ

ক্রিস্টিয়ান বার্জেসের আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রের লিড

টানা দ্বিতীয় জয়ের মিশনে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া

মির্জা ফখরুলকে প্রধান উপদেষ্টা করে ঢাবি ব্রাজিল পরিষদের কমিটি ঘোষণা

এমপি মানসুরা আলমকে উপদেষ্টা করে ঢাবি জার্মানি পরিষদের কমিটি ঘোষণা