ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩০ সকাল

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজারে সড়ক অবরোধ

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের কারওরান বাজারে সড়ক অবরোধ,ছবি: সংগৃহীত।

রাজধানীর কারওরান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। এতে কারওরান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে কারওরান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় জড়ো হয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা বলেন, ‘আমরা ৫-৭ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমাদের ২০২৪ সালের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল। সরকার ট্রেনিং দেওয়ার নামে সময়ক্ষেপণ করেছে। প্রতিটি ট্রেনিংয়ে ২০-২৫ হাজার টাকা খরচ হয়েছে। ঋণ করে এ টাকা আনায় এখন পরিবার নিয়ে কষ্টে আছি। আমাদের যেকোনোভাবে মালয়েশিয়া পাঠাতে হবে, নইলে ঋণের বোঝা আর সইতে পারবো না। তারা আরও বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনও অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

আরও পড়ুন

কারওরান বাজার এলাকায় দায়িত্বরত তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হানান বলেন, আন্দোলনকারীরা বর্তমানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী