ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪০ দুপুর

বিগ ব্যাশে নাম লেখালেন অশ্বিন

বিগ ব্যাশে নাম লেখালেন অশ্বিন

অস্ট্রেলিয়ার পেশাদার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে নাম লেখালেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ১৫তম মৌসুমে সিডনি থান্ডারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।  ভারতের ইতিহাসে প্রথম ক্রিকেটার (পুরুষ) হিসেবে বিবিএলে খেলবেন অশ্বিন।  এর আগে উন্মুক্ত চাঁদ ও নিখিল চৌধুরী বিগ ব্যাশে খেললেও জাতীয় দলের জার্সি পরা হয়নি তাদের।

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম, দেশটির জাতীয় দল কিংবা ঘরোয়া অর্থাৎ যেকোনো পর্যায়ের ক্রিকেটে যুক্ত ক্রিকেটাররা বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে অংশ নিতে পারবেন না।  তবে অশ্বিন এ বছর ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বৈশ্বিক লিগে খেলতে তার বাধা রইল না।

অশ্বিন বলেন, 'থান্ডার শুরু থেকেই জানিয়ে দিয়েছে তারা আমাকে কীভাবে ব্যবহার করবে। ডেভিড ওয়ার্নারের মানসিকতার সঙ্গে আমার মিল রয়েছে। তার সঙ্গে কথা হয়েছে।’

 

আরও পড়ুন

বিগ ব্যাশের শুরু থেকে পাওয়া যাওয়া না অশ্বিনকে।  সে সময় সংযুক্ত আরব আমিরাতে আইএলটি২০ খেলবেন তিনি। জানুয়ারির শুরুতে থান্ডারের হয়ে মাঠে নামবেন তিনি।  আগামী ১৬ ডিসেম্বর হোবার্ট হারিকেনসের বিপক্ষে প্রথম ম্যাচ সিডনি থান্ডারের।

 

আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৮৭ ম্যাচে ৭৬৫ উইকেট তুলেছেন অশ্বিন।  টেস্টে তার উইকেট সংখ্যা ৫৩৭টি।  আর আইপিএলে ১৮৭ উইকেট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী