ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের যুবারা

দুই দলের ফাইনালে ওঠার লড়াই। খেলা শুরুর চার মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালাল পিছিয়ে পড়া পাকিস্তান। বাংলাদেশ রক্ষণদেয়াল আর অফসাইডের ফাঁদ ভাঙতে পারল না দলটি। বাকি সময় নিজেদের জাল অক্ষত রেখেই মাঠ ছাড়ল লাল সবুজেরা। তাতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করল গোলাম রব্বানী ছোটনের দল।

 

বৃহস্পতিবার শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সালের এনে দেওয়া লিডের পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন অপু রহমান। 

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দুবারের চ্যাম্পিয়ন। ৯ বার অংশ নিয়ে লাল সবুজেরা রানার্সআপ আরও হয়েছে দুবার। সর্বশেষ দুটি আসরেই ভারতের কাছে সমান ২-০ গোলে হেরে স্বপ্নভঙ হয়েছে বাংলাদেশের। শ্রীলঙ্কায় আজ আরও একটি ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা। দিনের দ্বিতীয় সেমিফাইনালে রাত ৮টায় ভারতকে মোকাবিলা করবে নেপাল। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনাল খেলবে বাংলাদেশ।

 

এদিন তৃতীয় মিনিটেই ফয়সালের গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে অবশ্য দ্বায় আছে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকেরও। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান; পাস বাড়ান ফয়সালের কাছে, গোলরক্ষক এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেওয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক।

পরের মিনিটে বাংলাদেশের লিড দ্বিগুণ করেন অপু। ডান প্রান্ত দিয়ে মোহাম্মদ আরিফের বাড়ানো বলে বল পেয়ে দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারের গোলে, রাজ্জাক লাফিয়েও বলের নাগাল পাননি, উচু কর্নার দিয়ে বল খুঁজে নেয় জাল। প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলায় নেপালের বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচে গোল পেয়েছিলেন অপু।

আরও পড়ুন

 

দশম মিনিটে কর্নার থেকে পাকিন্তানের মুহাম্মদ আবদুল্লাহর হেড বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। খানিক পর ফয়সাল শট নেন প্রতিপক্ষের গোলকিপার শরীর বরাবর। ১৩ মিনিটে আরেকবার জাল কাঁপান বাংলাদেশ অধিনায়ক; তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাশি। একটু পর আব্দুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে।

৪৯ মিনিটে রিফাত কাজীর দারুণ শট কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন পাকিস্তানের গোলকিপার রাজ্জাক। আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তরুণ ফরোয়ার্ড। ৫৩ মিনিটে শট অল্পের জন্য পোস্টে রাখতে পারেননি ফয়সাল। 

গোলের সন্ধানে মরিয়া হয়ে ওঠে পাকিস্তান। আক্রমণগুলো তাদের প্রতিহত হয় বাংলাদেশের রক্ষণে। বেশিরভাগ সময়ই দলটির ফরোয়ার্ডরা পরেছেন বাংলাদেশের পাতা অফসাইডের ফাদে। ৭৩ মিনিটে দারুণ একটি আক্রমণও নস্যাৎ হয় অফসাইডে পড়ে। 

 

৮০ মিনিটে বক্সের সামনে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি বদলি হিসেবে নামা আকাশ আহমেদ। চার মিনিট পর মোহাম্মদ ওয়াইসের শটে একটুর জন্য গোল পায়নি পাকিস্তান। শেষ পর্যন্ত ২-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের যুবারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৮

গুরুতর অভিযোগ তুলে এনসিপি নেতার পদত্যাগ

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, আগামীকাল ঈদ

মুন্সিগঞ্জে লঞ্চ থেকে নামতে গিয়ে নদীতে পড়া যাত্রীকে জীবিত উদ্ধার

চান্দিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৫জন আহত

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী