ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৭:০৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নেতার নাম ইশতিয়াক আহম্মদ ইশান (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখা ছাত্রলীগের সহসভাপতি।

আজ শনিবার (২৮ নভেম্বর) রাত ২টা ৩০ মিনিটের দিকে শহরের ট্যাংকেরপাড় এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইশতিয়াক আহম্মদ ইশান শহরের ট্যাংকেরপাড় এলাকার বাসিন্দা মো. ইদ্রিস মিয়া ও নাজমুল নাহারের ছেলে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল আলম জানান, গভীর রাতে অভিযান চালিয়ে ইশানকে গ্রেপ্তারের পর শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১

লালমনিরহাটের সব সীমান্তে নিরাপত্তা জোরদার

২

গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪৪ নেতাকর্মী আটক

৩

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৪

লালমনিরহাটে জাল টাকাসহ চক্রের দুই সদস্য আটক

৫

প্রেক্ষাগৃহে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব, এক দিন পরই ইউটিউবে

৬