যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা থাকলে নিজের যাবতীয় খরচ মেটানোর আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। পাশাপাশি ভিসা সাক্ষাৎকারের সময় যথাযথ প্রস্তুতি ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখারও আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় অনভিবাসী ভিসা আবেদনকারীদের উদ্দেশে এই নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের মূল পরামর্শসমূহ:
আর্থিক সক্ষমতা: যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব ধরনের ব্যয় বহনের মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে।
আরও পড়ুনজরুরি পরিস্থিতি: ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ মেটানোর প্রস্তুতি রাখতে হবে।
প্রয়োজনীয় প্রমাণপত্র: যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সে দেশের সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে হবে না—এমন প্রমাণ হিসেবে সাক্ষাৎকারের সময় যথাযথ কাগজপত্র সঙ্গে রাখতে হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ নভেম্বর অপর এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস জানিয়েছিল, ভিসা আবেদনে কোনো ধরনের মিথ্যা তথ্য প্রদান বা জাল নথি জমা দিলে আবেদনকারীরা যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আজীবন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795862180.jpg)
_medium_1795860627.jpg)
_original_1792058042_original_1795082268_medium_1795855654.jpg)
_medium_1795854267.jpg)
_medium_1795852411.jpg)

