ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:৪৫ পিএম

রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি গয়না লুটের অভিযোগ

রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে ২ হাজার ভরি গয়না লুটের অভিযোগ

মফস্বল ডেস্ক : রাজধানীর ধানমণ্ডিতে একটি শপিংমলে গয়নার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা নিরাপত্তাকর্মীদের ‘মোরগ পোলাও খাইয়ে অচেতন করে’ পূরবী জুয়েলার্স থেকে প্রায় দুই হাজার ভরি গয়না ও ১০-১২ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক।

শুক্রবার (২৭ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাং গস প্লাজায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকান ও মার্কেটের নিরাপত্তাকর্মীদের ‘যোগসাজশ থাকার’ সন্দেহ করছে দোকান কর্তৃপক্ষ।

চারজন নিরাপত্তাকর্মীকে আটক করা হয়েছে বলে ধানমন্ডি থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানিয়েছেন।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ বলেন, আনুমানিক দুই হাজার ভরি গয়না চুরি হয়েছে। এর মধ্যে স্বর্ণ, রুপা ও হীরার গয়না রয়েছে। এ ছাড়া দোকান থেকে ১০-১২ লাখ টাকা নগদ নিয়ে গেছে চোরেরা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, আমরা কাজ করছি। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন

ধানমণ্ডি থানার এক কর্মকর্তা বলেন, মার্কেটের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

পূরবী জুয়েলার্সের জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মী নিখোঁজ রয়েছেন। তাদের একজন জুয়েলার্সের নিজস্ব এবং দুজন মার্কেটের। দোকানের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা করা হয়ে থাকতে পারে।

সঞ্জীব শীল আরও বলেন, সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া সেখানে আরও দুজন অপরিচিত লোকের উপস্থিতি ছিল। ফুটেজে দেখা গেছে, নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সরাসরি সহায়তা করেছেন। ভেতরে ঢোকার পর তাদের একজন সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঘটনায় জড়িত এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে দেওয়া হয়েছে বলেও জানান সঞ্জীব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯৫ জনের সরকারি চাকরি, আবেদন ফি ৫৬ টাকা

১

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ

২

আকিজ ডেইরির নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৩

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

৪

জনবল নিয়োগ দেবে এসএমসি, থাকতে হবে স্নাতক পাস

৫

বরিশালের পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

৬