ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৪:৫৪ পিএম

সিলেট সীমান্তে সাড়ে ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট সীমান্তে সাড়ে ৬৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আনা বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে গরু, মহিষ, রসুন, কমলা, কসমেটিকসসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে।

জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ৬৫ লাখ ৪৯ হাজার ৯৫৪ টাকা। 

আজ শনিবার (২৮ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, ৪৮ বিজিবির আওতাধীন বিছানাকান্দি, শ্রীপুর, বাংলাবাজার, প্রতাপপুর, মিনাটিলা, সংগ্রাম ও সোনারহাট বিওপির সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা গরু, মহিষ, কসমেটিকস, কমলা, কম্বল, জিরা, টমেটো, গাড়ির টায়ার, চকলেট, মুভ স্প্রে ও চিপস জব্দ করা হয়।

একই সঙ্গে বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় রসুন ও সোয়েটারের চালানও আটক করা হয়।

এসব পণ্যের সিজার মূল্য ৬১ লাখ ১৬ হাজার ৯৫৪ টাকা।

আরও পড়ুন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) আওতাধীন কানাইঘাটের সুরইঘাট ও জৈন্তাপুর বিওপির সদস্যরাও পৃথক অভিযান চালান। এসব অভিযানে ভারতীয় রসুন ও গরু জব্দ করা হয়, যার সিজার মূল্য ৪ লাখ ৩২ হাজার টাকা।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৯৫ জনের সরকারি চাকরি, আবেদন ফি ৫৬ টাকা

১

চট্টগ্রামের পটিয়ায় গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল নিক্ষেপ

২

আকিজ ডেইরির নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

৩

সেলস ম্যানেজার নিয়োগ দেবে ওয়ালটন, কর্মস্থল ঢাকা

৪

জনবল নিয়োগ দেবে এসএমসি, থাকতে হবে স্নাতক পাস

৫

বরিশালের পরিত্যক্ত অবস্থায় দুটি হাতবোমা উদ্ধার

৬