ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৬ পিএম

নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
 
রাজধানীর শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্যমেলা মাঠে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। অনুষ্ঠান উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) আয়োজনের দ্বিতীয় দিনে এলেন তারই সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
 
প্রাণিসম্পদ সপ্তাহের অন্যতম আয়োজনে রন্ধন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এসময় উপস্থিত ছিলেন, মৎস ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।
 
সরকারের মন্ত্রীরা বলেন, দেশের প্রাণিসম্পদ বাঁচাতে এগিয়ে আসতে হবে সবাইকেই। হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, এন্টিবায়োটিকযুক্ত খাদ্য বাজারজাত করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।
 
প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, বিশ্বদরবারে বাংলাদেশের রান্নাকে সমৃদ্ধ করতে রন্ধনশিল্পীদের এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি।
 
সারা দেশের শতাধিক উপজেলায় ৩১ লাখ শিশুকে সরকার পুষ্টিকর খাদ্য বিতরণ করছে জানিয়ে ডা. জুবাইদা বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব উপজেলায় ১ কোটি ১০ লাখ শিশুকে মিড ডে মিল দেবে বর্তমান সরকার।
 
শূন্য ক্ষুধার বিশ্ব গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা

১

বরিশালে দুই বাসের সংঘর্ষে বসতঘরে উল্টে পড়ল বাস, নিহত ১

২

আখতার গ্রুপে নিয়োগ, ২৩ বছর বয়স হলেই আবেদন

৩

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে এসিআই মটরস লিমিটেড

৪

সাভারে পার্কিং করা বাসে আগুন

৫

প্রবাসীদের মরদেহ দেশে আনতে অর্ধেক খরচ বহনের পরিকল্পনা সরকারের

৬