ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০৭:৩৭ পিএম

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের  চার নেতাকর্মী গ্রেফতার 

সংগৃহীত,বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের  চার নেতাকর্মী গ্রেফতার 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা  হলেন, নন্দীগ্রাম সরদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী (৫০)। তিনি উপজেলার শিমলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

ভাটগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সহসভাপতি আশরাফুল ইসলাম (৫৫)। তিনি উপজেলার চাকলমা গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বগুড়া জেলা আওয়ামী লীগের কাউন্সিলর আব্দুল আলীম (৪২)। তিনি উপজেলার বৃকঞ্চি গ্রামের হাবিবুর রহমানের ছেলে। পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৪৫)। তিনি উপজেলার নামুইট চুকাইপাড়া গ্রামের মৃত আবু তালেবের ছেলে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদেরকে নাশকতা মামলায় গ্রেফতার করে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের  চার নেতাকর্মী গ্রেফতার 

১

৩ ফুট উচ্চতার এক গরুর দাম ১১লাখ টাকা

২

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

৩

১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

৪

পদ্মার ২৪ কেজি ওজনের পাঙাশ ৬৬ হাজারে বিক্রি

৫

দেশের ভূখণ্ডের দিকে কেউ আগ্রাসী দৃষ্টিতে তাকালে তা সহ্য করা হবে না: আইনমন্ত্রী

৬