ভিডিও বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২৬ ০১:১৪ এএম

প্রথমবার হেড কোচের দায়িত্বে কেন উইলিয়ামসন

ছবি : সংগৃহীত, প্রথমবার হেড কোচের দায়িত্বে কেন উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ও সফল ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর এবার নতুন ভূমিকায় দেখা যেতে পারে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএ২০-এর ২০২৭ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের প্রধান কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। এই পদে ল্যান্স ক্লুজনারের স্থলাভিষিক্ত হবেন কিউই কিংবদন্তি।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, এসএ২০-এর প্রথম আসর থেকেই ডারবানের কোচের দায়িত্ব পালন করা ক্লুজনার এবার সরে দাঁড়াচ্ছেন। তার জায়গায় নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উইলিয়ামসন।

চলতি বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে ২০২৫ ও ২০২৬ মৌসুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন উইলিয়ামসন। দলটির হয়ে ১৫ ম্যাচে তার সংগ্রহ ৩৪৩ রান। ক্রিকেট ছাড়ার পর থেকেই কোচিং ও দল পরিচালনার কাজে আগ্রহ দেখিয়েছেন তিনি। এরই ধারাবাহিকতায় গত বছরের অক্টোবরে আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের কৌশলগত উপদেষ্টা হিসেবে যুক্ত হন। তবে মজার বিষয়, ২০২৭ মৌসুমের জন্য খেলোয়াড় হিসেবেও তাকে ধরে রেখেছিল ডারবান।

ডারবানে ক্রিকেট পরিচালক টম মুডির সঙ্গে কাজ করবেন উইলিয়ামসন। যদিও তার সঙ্গে কোচিং স্টাফে কারা থাকবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

আরও পড়ুন

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল উইলিয়ামসনের। চলতি বছর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ চলাকালেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। নিউজিল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবেই বিদায় নিয়েছেন এই ব্যাটার।

নিজের টেস্ট ক্যারিয়ারে ১১০ ম্যাচে ৫৪.০৬ গড়ে ৯ হাজার ৫১৫ রান করেছেন উইলিয়ামসন। ওয়ানডেতে ১৭৫ ম্যাচে তার সংগ্রহ ৭ হাজার ২৫৬ রান, যা নিউজিল্যান্ডের হয়ে চতুর্থ সর্বোচ্চ। অন্যদিকে, ৯৩টি টি-টোয়েন্টিতে করেছেন ২ হাজার ৫৭৫ রান, যা দেশটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

কোচ হিসেবে উইলিয়ামসনের সামনে চ্যালেঞ্জও কম নয়। ল্যান্স ক্লুজনারের অধীনে চার মৌসুমের তিনটিতেই লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ডারবানকে। দলটির উল্লেখযোগ্য সাফল্য ২০২৪ সালে রানার্সআপ হওয়া। তবে সর্বশেষ আসরে ১০ ম্যাচে মাত্র তিনটি জয় নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে থেকে অভিযান শেষ করে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার হেড কোচের দায়িত্বে কেন উইলিয়ামসন

১

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

২

এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

৩

লিবিয়া দেশে ফিরছেন থেকে আরও ১৭৩ বাংলাদেশি

৪

আ’লীগের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার

৫

বগুড়ায় জুলাই হত্যা মামলার আসামী ফারুক চেয়ারম্যান গ্রেফতার

৬