ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ১১:০৫ পিএম

ঢাবির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

ঢাবির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন বিভাগের অধ্যাপক ড. এস এম শামীম রেজা। এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর বিভাগটি নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে চেয়ারম্যান পেল। সোমবার (২৩ নভেম্বর) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে অধ্যাপক ড. এস এম শামীম রেজার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। ২০২৪ সালের ৫ জুন থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের পাঁচজন ডিন পর্যায়ক্রমে বিভাগটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং বিভাগীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে উপাচার্যের নির্দেশনায় নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

দায়িত্ব হস্তান্তরের বিষয়ে অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, বিগত পাঁচজন ডিন বিভাগের নিজস্ব শিক্ষককে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সুযোগ পাননি কিংবা তেমন পরিস্থিতি তৈরি হয়নি। দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যে এ হস্তান্তর সম্পন্ন করতে পারাকে ডিন অফিসের সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, "উপাচার্যের নির্দেশনায় সম্পন্ন এ দায়িত্ব হস্তান্তর বিভাগের নেতৃত্বে স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।" অধ্যাপক মাহবুবুর রহমান আরও বলেন, "নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রশাসনিক নেতৃত্বে ধারাবাহিকতা ফিরবে বলে প্রত্যাশা করছি।

একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বিভাগীয় পরিকল্পনা ও অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে আশাবাদী।" অধ্যাপক ড. এস এম শামীম রেজা যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডনের গোল্ডস্মিথস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আরও পড়ুন

এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে মিডিয়া এডুকেশন এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) অ্যানথ্রোপোলজি অব মিডিয়া বিষয়ে পড়াশোনা করেন।

এ ছাড়া তিনি ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেমাস) এশিয়া ফেলোশিপ লাভ করেন এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ওসলো বিশ্ববিদ্যালয়, কাসেতসার্ট বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্ট থেকে বৈশ্বিক গণমাধ্যম নীতি ও আইন, আন্তর্জাতিক উন্নয়ন, কৌশলগত যোগাযোগ ও ব্লু ইকোনমি বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ ও ডিপ্লোমা সম্পন্ন করেন।

তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে গণমাধ্যম নীতি ও নিয়ন্ত্রণ, কমিউনিটি সম্প্রচার ও পাবলিক স্ফিয়ার, মিডিয়া ও তথ্য সাক্ষরতা, সামাজিক পরিবর্তন ও উন্নয়নের জন্য যোগাযোগ, টেলিভিশনের ইতিহাস ও সংস্কৃতি, শিশু ও গণমাধ্যম এবং পাবলিক ডিপ্লোমেসি। শিক্ষকতায় আসার আগে তিনি বিভিন্ন গণমাধ্যম, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং সুশীল সমাজ ও গণমাধ্যম উন্নয়ন সংস্থায় কাজ করেছেন।

অধ্যাপক শামীম রেজা অস্ট্রেলিয়ান ডেভেলপমেন্ট স্কলারশিপ, শেভনিং স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, কোডিকারা অ্যাওয়ার্ড, ফোর্ড এশিয়া ফেলোজ অ্যাওয়ার্ড, ইন্টারনিউজ ফেলোশিপ ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস অ্যালামনাই গ্র্যান্টস লাভ করেছেন। বর্তমানে তিনি ম্যানিলাভিত্তিক এশিয়ান মিডিয়া ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের (এমিক) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

১

সংসদীয় আসন ঢাকা-৭ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

২

নীলফামারীর তিস্তাপাড়ে অপুষ্টির ঝুঁকিতে শিশু-কিশোর, ব্যাহত স্বাভাবিক বিকাশ

৩

গাইবান্ধার বোনারপাড়ায় রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

৪

ব্যাংক চেক প্রত্যাখ্যান মামলার রায়ে বগুড়া পাবনা নাটোরের ব্যবসায়ীসহ ৫ জনের জেলসহ অর্থদন্ড

৫

বিভাগীয় কমিশনারের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল বরিশাল

৬