বগুড়ার গাবতলীতে আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টু গ্রেফতার
গাবতলী (বগুড়া) প্রতিনিধি : গাবতলী উপজেলা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নেপালতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক লতিফুল বারী মিন্টুকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গত ২৪ নভেম্বর ভোর রাতে বগুড়ার দক্ষিণ চেলোপাড়া তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাবতলী মডেল থানার ওসি রাকিব হোসেন জানিয়েছেন, বগুড়া-জয়পুরহাট আসনের মহিলা এমপি সুরাইয়া জেরিন রনির দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন







