ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৭:৪৭ পিএম

বগুড়ার আদমদীঘির পল্লীতে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

বগুড়ার আদমদীঘির পল্লীতে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পল্লী বিদ্যুতের আওতায় সেচ পাম্পে ব্যবহৃত তিনটি ট্রান্সফরমারের কয়েলসহ যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে এ চুরির ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকরা। গতকাল মঙ্গলবার  দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে পল্লী বিদ্যুত সমিতি-১ এর এজিএম হাবিবুল্লাহ বাদি হয়ে গত ২৪ নভেম্বর আদমদীঘি থানায় লিখিত অভিযোগ দিয়েছে ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বন্তইর গ্রামে কৃষিকাজ সেচ ও দৈনন্দিন বিদ্যুতের চাহিদা পূরণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আওতায় বিদ্যুৎ সংযোগ রয়েছে। এ জন্য এলাকায় গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রান্সফরমারসহ প্রয়োজনীয় বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপন করা হয়।

এরই ধারাবাহিকতায় গত সোমবার রাতে দুর্বৃত্তরা ১০ কেভিএ তিনটি ট্রান্সফরমারের কোর, কয়েলসহ যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৬ হাজার ৩৫৮ টাকা বলে দাবি করা হয়।

আরও পড়ুন

অভিযোগ রয়েছে, এর আগেও ওই এলাকায় একাধিকবার  বৈদ্যুতিক ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন চুরির ঘটনায় কৃষকদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুল ইসলাম জানান, চোর সনাক্ত ও চুরি যাওযা মালামাল উদ্ধারে পুলিশী জোড় তৎপর চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘির পল্লীতে সেচ পাম্পের ৩ ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি

১

যশোরে অর্ধ কোটি টাকার সরকারি গমসহ লাইটার জাহাজ জব্দ

২

ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে: মাহদী আমিন

৩

মোঃ মাহবুব আলম জনতা ব্যাংক পিএলসি’র নতুন ব্যবস্থাপনা পরিচালক

৪

এসওএস ইয়ুথ ভিলেজ ঢাকায় ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের সহায়তায় সৌরবিদ্যুৎ চালু

৫

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

৬