ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৫:১২ পিএম

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী-সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

সাতক্ষীরায় স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও সতীনের ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগর পাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। এরপর তাদের ঘরে দুটি সন্তান জন্মগ্রহণ করে।

এরই মধ্যে শওকত আলী দুই লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রী নাছিমা খাতুনকে নির্যাতন করতে থাকেন। বাধ্য হয়ে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে শওকত আলীকে দেন।

এরপরও তার ওপর নির্যাতন থামেনি।

আরও পড়ুন

একপর্যায়ে শওকত আলী কুখরালী কলোনীপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এসময় নাছিমা খাতুন ও তার সন্তানরা ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। একপর্যায়ে  শওকত আলী তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ অবস্থায় নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়। এর একদিন আগে ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত আলী, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনা খাতুনের ভাই শফিকুল ইসলাম ও হাসিনার মা ছবিরন খাতুন ইটাগাছার ভাড়া বাসায় গিয়ে নাছিমা খাতুনকে মারধর করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় তার চিৎকারে এগিয়ে এসে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একপর্যায়ে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন।

এ ঘটনায় আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ এবং শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও হাসিনার মা ছবিরন খাতুনকে খালাসের আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী-সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

১

রাষ্ট্রপতির সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সাক্ষাৎ

২

৩ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

৩

গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি

৪

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ বাংলাদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

৬