ভিডিও বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৫ নভেম্বর, ২০২৬ ০৩:৪৭ পিএম

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশসহ বিশ্বের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের পণ্যে নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগে এসব দেশের বিরুদ্ধে তদন্তের ফল প্রকাশের পর দেশভেদে বিভিন্ন পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে ট্রাম্প প্রশাসন। নতুন এই শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি ব্যয়ও বাড়তে পারে।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের ১৬টি প্রধান বাণিজ্যিক অংশীদারের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তথা চাহিদা বা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত পণ্য উৎপাদনের অভিযোগে তদন্ত শেষ করেছে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে এসব দেশ থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। এই তালিকায় বাংলাদেশের নামও রয়েছে। 

স্থানীয় সময় মঙ্গলবারের (২৪ নভেম্বর) মধ্যেই তদন্তের ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তিন ব্যক্তি। তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) নতুন শুল্ক আরোপের প্রস্তাব দিতে পারে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগে থেকেই আরোপ করা শুল্কের সঙ্গে নতুন এই শুল্কও যুক্ত হবে।

আরও পড়ুন

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের আরোপ করা কিছু শুল্ক বাতিল করে দেন। সেগুলোর আংশিক বিকল্প হিসেবে নতুন শুল্ক আরোপ করা হতে পারে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রে ভোগ্যপণ্যের দাম বেড়েছে। গত নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের পর রয়টার্স ও ইপসোসের এক জনমত জরিপে দেখা যায়, ৬২ শতাংশ উত্তরদাতা এসব শুল্ক বাতিলের উদ্যোগকে সমর্থন করবেন।

এদিকে নতুন করে কী হারে শুল্ক আরোপ করা হবে, তা এখনো স্পষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন জানিয়েছেন, প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্কের হার নির্ধারণ করা হবে। তবে মেক্সিকো ও নরওয়ের পণ্যে তাৎক্ষণিকভাবে নতুন শুল্ক আরোপের সম্ভাবনা কম। সূত্র : রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্কারোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১

ব্যালন ডি’অর-এ মেসির ভোট বেশি পেয়েছেন কে? তালিকা প্রকাশ

২

অসুস্থ মেয়ের চিকিৎসার অনিশ্চয়তা, নদীতে মিলল মা-মেয়ের মরদেহ

৩

মিস ইউনিভার্স জয়ী জেনিফার নগদ অর্থসহ যে যে সুবিধা পাবেন

৪

মহাকাশ অভিযানে পাকিস্তানের প্রথম নভোচারী

৫

মঞ্চ ২৪ এর ফ্যাসিবাদ অপসারণের মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে বাঁধা

৬