ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ০৯:২২ পিএম

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুই পৃথক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিট ও কর্মস্থলে বদলি ও পদায়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলামকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে। পুলিশ সুপার এএইচএম শাহাদাত হোসাইনকে পুলিশ অধিদপ্তর থেকে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. সজীব খানকে স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার করা হয়েছে। বিশেষ পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার এবং বিশেষ পুলিশ সুপার মাকসুদা খাতুনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে নৌপুলিশের পুলিশ সুপার এবং পুলিশ সুপার মো. রবিউল ইসলামকে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার করা হয়েছে।

আরও পড়ুন

অন্য প্রজ্ঞাপনে ডিআইজি পর্যায়েও রদবদল আনা হয়েছে। এসবির ডিআইজি মো. মোয়াজ্জেম হোসেনকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানকে সিআইডির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আসফিকুজ্জামান আকতারকে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার করা হয়েছে। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হককে সিলেট এপিবিএনের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সী শাহাবুদ্দীনকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে। আর এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. কামরুল ইসলামকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমেদ। সরকারি আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১

নাটোরে উৎপাদিত হচ্ছে বছরে ৬শ’ কোটি টাকার অ্যালোভেরা : দক্ষতা প্রশিক্ষণ পাচ্ছেন চাষিরা

২

কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

৩

সাংবাদিকতায় নৈতিকতার অবক্ষয় সবচেয়ে বেশি প্রভাব ফেলে: অর্থমন্ত্রী

৪

ময়মনসিংহের গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

৫

ভালো ঘুমের জন্য রাতে কখন ঘরের আলো নিভিয়ে দেওয়া উচিত?

৬