ভিডিও সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৩ নভেম্বর, ২০২৬ ০৯:৫৩ পিএম

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে হলে বিএনপিকে আগে নিজেদের ভুল স্বীকার করে গণভোটের গণরায় বাস্তবায়নের প্রতিশ্রুতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘বাংলাদেশে যদি ঐক্য হতে হয়, তাহলে প্রথমেই বিএনপিকে মুচলেকা দিতে হবে যে ভুল করেছি, মাফ করে দেন, আমি গণভোটের গণরায় বাস্তবায়ন করব।’
 
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় গিয়েছি। আলোচনার মানে এই নয় যে আমরা আপনার যত অপরাধ আছে, এই অপরাধের খাতা লুকিয়ে রেখে সামনে বাড়ব।’
 
আলোচনার সুযোগ তৈরি হওয়াকে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ হিসেবে না দেখার আহ্বান জানান এনসিপির এই নেতা। তিনি বলেন, আলোচনার দ্বার খুলেছে বলে গণভোটের গণরায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার করতে হবে না—এমন ভাবনা আকাশকুসুম কল্পনা। রাজপথের মানুষ গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন।
 
সরকারের পররাষ্ট্রনীতির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একদিকে ভারতবিরোধী অবস্থানের কথা বলা হচ্ছে, অন্যদিকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি। গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হলে ভারতীয় পণ্য ও নাগরিকদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এনসিপির এ নেতা।
 
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে স্পষ্ট অবস্থান নিতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে গণভোটের রায় বাস্তবায়ন ও হত্যাকাণ্ডের বিচারে কার্যকর উদ্যোগ নিতে হবে।
 
তিনি আরও অভিযোগ করেন, গত আট মাসে চাঁদাবাজি, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের কেউ কেউ পুনর্বাসনের সুযোগ পেয়েছেন। বিচারপ্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
 
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি নিউ মার্কেট থেকে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তিসহ দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিতে হবে, ভুল করেছি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের সংঘর্ষে চালক নিহত : ২ জন আহত

২

বগুড়ার আদমদীঘিতে পাটের বস্তা ব্যবহার না করায় ২০ হাজার টাকা জরিমানা

৩

স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪

অফিসার পদে জনবল নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা

৫

ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের সন্ত্রাস রুখে দিতে হবে : মহিত তালুকদার এমপি

৬