দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে : রাশেদ খাঁন
বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে আজ সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
রাশেদ খাঁন বলেন, সীমান্তবর্তী এলাকার সংগ্রামী মানুষদের বলবো, বিজিবির পাশাপাশি আপনারাও সীমান্তে পাহারা বসান। বেআইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাসহ অপরাধীদের পুশইন করার যে অপচেষ্টা শুরু হয়েছে, সেটাকে রুখে দিতে হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে একমাত্র বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত পাঠাতে হবে। অন্য কোনও অবৈধ ও বেআইনি প্রক্রিয়ায় তাকে ঠেলে পাঠানোর অপ্রচেষ্টা একপ্রকার যুদ্ধের উসকানির সামিল। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধ চায় না, বাংলাদেশ আইনগতভাবে শেখ হাসিনাকে গ্রহণ করার জন্য প্রস্তুত।
আরও পড়ুনতিনি আরও লেখেন, আইনের বাইরে যেকোনও প্রক্রিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। বাংলাদেশের মুক্তিকামী ও লড়াকু জনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, এমন যেকোনও অন্যায়কে মোকাবিলা করতে প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795420514.jpg)
_medium_1795337337.jpg)
_medium_1795416459.jpg)

_medium_1795414472.jpg)
_medium_1795410416.jpg)
_medium_1795408331.jpg)

_medium_1795421710.jpg)