ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৩:৩৪ পিএম

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক দিন ধরেই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অনেক টুর্নামেন্টের নামকরণে সরকার প্রধান ও তাদের পরিবারের সদস্যসের নাম ব্যবহারের রীতি প্রচলিত হয়ে আসছে। তথাকথিত সেই রীতি নিয়ন্ত্রণ করার পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার।

ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্টের নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারে নিতে হবে সরকারের অনুমোদন। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এই নির্দেশনায় সরকারের পূর্বানুমোদন ছাড়া এ ধরনের আয়োজন থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

জাতীয় ক্রীড়া পরিষদের আওতাধীন কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা কিংবা তাদের অধিভুক্ত ক্লাব কোনো প্রতিযোগিতার নামকরণে জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করতে চাইলে আগে সরকারের অনুমতি নিতে হবে। একই নিয়ম সংশ্লিষ্ট প্রচার-প্রচারণার ক্ষেত্রেও প্রযোজ্য। ইতোমধ্যেই বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজনে নিতে হবে অনুমতি

১

ফতুল্লায় রান্নার চুলা জ্বালাতে গিয়ে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ৪

২

শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি ঘোষণা

৩

ট্রাম্পের ‘বন্ধু’ পুতিনকে জেলেনস্কি, বললেন ‘খুনি’

৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক নিয়ে জটিলতা

৫

সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

৬