ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০১:৫০ পিএম

স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার : রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার : রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণ ও সশস্ত্র বাহিনীর অবস্থান একাকার হয়ে গেছে।

আজ শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‌্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সেখানে সশস্ত্র বাহিনী ও জনগণের অপরিসীম অবদান রয়েছে। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকাকে ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি এমন একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে। 

নাম উল্লেখ না করে রাজনৈতিক প্রতিপক্ষের উদ্দেশে রিজভী বলেন, পরাজিত শক্তি—যারা অন্যের পদতলে আত্মসমর্পণ করে কাজ করে—তাদের এ দেশের মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্বের আকাক্সক্ষার কথা মনে রাখতে হবে। সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো জিয়াউর রহমানকে স্মরণ ও তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার : রিজভী

১

গোলের পর পেনাল্টি মিস রোনালদোর, হারলো আল নাসর

২

ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদির ভয়াবহ হামলায় নিহত ৪১

৩

পাগলা মসজিদের তহবিলে ১৩৩ কোটি টাকা জমা

৪

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

৫

৪ ব্যবহৃত স্মার্টফোন কেনার আগে ব্যাটারি আসল না নকল? জেনে নিন স্বাস্থ্য পরীক্ষার সঠিক নিয়ম

৬