ভিডিও শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২০ নভেম্বর, ২০২৬ ০৬:৩৮ পিএম

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, কাপড় ও খাবার বিতরণ

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, কাপড় ও খাবার বিতরণ

করতোয়া ডেস্ক : বগুড়া মহানগর বিএনপি: বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা বগুড়া মহানগর বিএনপির সকল ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, মহান মুক্তিযুদ্ধ, ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলন, ২৪’র বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের গুম খুনের শিকার নেতাকর্মীদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সুস্বাস্থ্য-দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিল করা হয়।

মাহফিল সমূহে উপস্থিত ছিলেন বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. মো. হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, সিনিয়র সহ সভাপতি মোঃ মশিউর রহমান শামিম, সাংগঠনিক সম্পাদক মো. সোলায়মান আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন, বগুড়া মহানগর বিএনপি ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম ডালু, সাবেক কাউন্সিলর রোস্তম আলী, সাবেক কাউন্সিলর মো: মাহবুবর রহমান লুলকা, সাবেক কাউন্সিলর এনামুল হক সুমন, ময়নুল হোসেন উজ্জ্বল, আরিফুর রহমান পিন্টু, মো: শহিদুল আলম সঞ্জু, একেএম আজাদ, আজিজুল হক মঞ্জু, সায়েদুল ইসলাম সায়েদ, সাজ্জাদ হোসেন পিন্টু, মো: আব্দুল মান্নান, সাবেক কাউন্সিলর হারুন আর রশিদ সাজু, মো: রেজাউল হক, সাবেক  কাউন্সিলর ইকবাল হোসেন রাজু, আব্দুল কুদ্দুস চান, সাইদুর রহমান, মহানগর বিএনপি নেতা  রশিদুল হাসান তালুকদার লিটন, এমদাদুল হক মিলন, শহিদুল ইসলাম শহিদ, শিবলী সাদিক মানিক, সৈয়দ কোরবান আলী বাপ্পি,  এড. আব্দুল্লাহেল বাকি লিপন,  আসিফ আশরাফ,  আবদুল খালেক, মো: আফজাল শেখ নাহিদ, রফিকুল ইসলাম খাজা,  এড. রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর শাহানুর আক্তার শানু, আখতারুজ্জামান নান্টু, মন্তেজার রহমান, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকাড় শাহ রাজু বাহার, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম শফিক, মতিয়ার রহমান স্বাধীন, দেলোয়ার হোসেন মুক্তার, শহিদুল ইসলাম, মিলন আখন্দ, মোঃ মিজানুর করিম মাসুদ, আব্দুল জলিল, মোঃ রাশেদুর রহমান রাশেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিলে ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর সুস্থতা কামনা করেও দোয়া চাওয়া হয়।
ছাত্রদল বগুড়া জেলা : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের  জন্মদিন উপলক্ষে বগুড়ায় মূক ও বধির শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করেছে বগুড়া জেলা যুবদল।

দিনটি উপলক্ষে আজ শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া শহরের কলোনি মূক ও বধির বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। বগুড়া জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও শহর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সুজন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, রাশেদুল কবির রাশেদ ও মিল্লাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সেলিম, আল আমিন শানু, কামাল হোসেন, মামুনুর রশিদ মামুন, সাজু আহম্মেদ রবি, মিনহাজুল ইসলাম তুহিন, সাব্বির আহম্মেদ, জিতু,খায়রুল, রহমত, কামরুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গৌর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

আজ শুক্রবার (২০ নভেম্বর) বগুড়া সেন্ট্রাল মস্জিদ চত্বরে  বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পথশিশুদের হাতে পোশাক তুলে দেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোশারফ হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম,খায়রুল বাসার, শেখ তাহা উদ্দিন নাহিন, শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, আযিুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম আল আমিন, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা। এ ছাড়াও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় আয়োজকরা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল, কাপড় ও খাবার বিতরণ

২

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি

৩

অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

৪

বগুড়ায় হাজার টাকার শীতের পোশাক মিলছে কয়েকশো টাকায়

৫

৩৩২ জনকে নিয়োগ দেবে বেপজা, ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন

৬