তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে ছাত্রদল নেতার উদ্যোগ, ২০ টাকায় বইয়ের সঙ্গে ফ্রি গাছ
ঢাবি প্রতিনিধি: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাত্র ২০ টাকায় বই বিক্রির ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের বিনা মূল্যে একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ পাঠকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করেও বই সংগ্রহ করতে ভিড় করেন পাঠকেরা।
আয়োজকেরা জানান, নতুন প্রজন্মকে বই পড়ায় উৎসাহিত করা, জ্ঞানচর্চার প্রসার ঘটানো এবং ইতিহাসের সঠিক তথ্য ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বিভিন্ন বই প্রতীকী মূল্যে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরির অংশ হিসেবে প্রতিটি বইয়ের সঙ্গে একটি করে গাছ উপহার দেওয়া হচ্ছে।
আয়োজন সম্পর্কে শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, ‘আমরা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মননের বিকাশে কিছু করতে চেয়েছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী হিসেবে ধরে মাত্র ২০ টাকায় শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির উদ্যোগ নিয়েছি। বইয়ের সঙ্গে উপহার হিসেবে দিচ্ছি পরিবেশবান্ধব গাছ।’
আরও পড়ুনতিনি আরও বলেন, ‘বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি আমার দ্বিতীয় বর্ষের আয়োজন। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমি আনন্দিত। ভবিষ্যতেও শুভোদয়ের মাধ্যমে এ ধরনের সমাজগঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।’
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের মতে, স্বল্পমূল্যে বই সংগ্রহের পাশাপাশি গাছ উপহার দেওয়ার বিষয়টি উদ্যোগটিকে আরও ব্যতিক্রমী করেছে। তাঁরা ক্যাম্পাসে এ ধরনের জ্ঞান ও পরিবেশবান্ধব আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795079927.jpg)
_medium_1794984688.jpg)


_medium_1794826769.jpg)
_medium_1794821113.jpg)


