ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০৫:২০ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার, পুলিশের টহল ও চেকপোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিরাপত্তা জোরদার, পুলিশের টহল ও চেকপোস্ট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। সড়কে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে চেকপোস্ট। বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে চালকদের প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার নিমতলা যাত্রী ছাউনি এলাকায় বিশেষ নজরদারি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে হাইওয়ে পুলিশ।

এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। পাশাপাশি চালকদের সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যানবাহনের চলাচল তুলনামূলক কম রয়েছে। তবে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, বৈরী আবহাওয়ার কারণে এক্সপ্রেসওয়েতে যান চলাচল কম রয়েছে। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে পুলিশ মাঠে কাজ করছে। আমাদের টহল টিম ও চেকপোস্ট রয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু

১

গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি

২

সরবরাহ সংকটের অজুহাতে বগুড়ার বাজারে সবজির দামে আগুন

৩

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় গভীর রাতে রেলের সিগন্যাল বক্সে আগুন

৪

বগুড়ার ধুনটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

৫

ফের মা হচ্ছেন কিয়ারা

৬