সিরাজগঞ্জে চামড়া পোড়ানোর কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ৬০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সয়দাবাদে লোকালয়ে চামড়া পোড়ানোর অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে এক্সকেভেটর দিয়ে কারখানাটির সব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। একই সাথে কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ (আমতলা) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেন। অভিযানে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
আরও পড়ুনএ সময় অভিযানের নিরাপত্তায় সিরাজগঞ্জের এসআরবি-১২-এর একদল সদস্য দায়িত্ব পালন করেন। গতকাল বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম।
মন্তব্য করুন







