ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:৫১ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকে আগুন

ময়মনসিংহের তারাকান্দায় গ্রামীণ ব্যাংকে আগুন

ময়মনসিংহের তারাকান্দায় মুখ বেঁধে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে উপজেলার রামপুর ইউনিয়নের সীমান্ততলি বাজারের গ্রামীণ ব্যাংক শাখায় এই এই ঘটনা ঘটে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তিন দুর্বৃত্তরা মুখ বেঁধে আগুন দিচ্ছে। আগুন দেওয়ার সময় এক জনকে জ্বালানি ছিটিয়ে দিতে দেখা যায়। এতে আগুন জ্বলে উঠে।

সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো. জয়কুল ইসলাম গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

তিনি বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে ভবনের বারান্দা ও কেচিগেইট দেখে মনে হচ্ছে আগুনের ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার। তবে, ভিডিওতে আগুন যেভাবে ছড়িয়ে পড়তে দেখা গেছে- সে অনুযায়ী ক্ষতি হয়নি। শাখার দুটি মিটার ও তার পুড়ে গেছে। আমি আজ বিকেলে থানায় সাধারণ ডায়েরি করেছি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাশিদ বলেন, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি রামপুর গ্রামীণ শাখার নয়। অন্য কোন জায়গার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় শাখা ব্যবস্থাপক সাধারণ ডায়রি করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

১

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

২

বগুড়ার ধুনটে দিনমজুরের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ

৩

নবান্ন উৎসব উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরাতে মাছের মেলা

৪

মা ও ছেলের গল্প নিয়ে মহিন খানের ‘নয়নের মণি’

৫

সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ২৯ বিজিবির নজরদারি জোরদার

৬