নারায়ণগঞ্জে ট্রেনে ও দুটি লেগুনায় অগ্নিসংযোগ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনে ও দুটি লেগুনা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঢাকাগামী একটি ট্রেনে ও চাঁনমারী এলাকায় পার্ক করা লেগুনায় অগ্নিসংযোগ করা হয়।
চাষাঢ়া রেলস্টেশনের ভয়েস ম্যান ও নারায়ণগঞ্জ মহানগর রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের সভাপতি মজিবুর রহমান জানান, ভোরে ঢাকাগামী একটি ট্রেন চাষাঢ়া স্টেশনে যাত্রী উঠানোর সময় দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। এতে আগুন ও ধোয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় রেলওয়ে শ্রমিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় স্টেশনের এলএম শহিদুল ইসলাম আগুন নিয়ন্ত্রণকারী পাউডার দিয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ট্রেন ও যাত্রীরা রক্ষা পেয়েছে।
আরও পড়ুনএদিকে ভোরে একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে চাঁনমারী এলাকায় মাজারের কাছে পার্কিং করা দুটি লেগুনায় অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজনদের ডেকে এনে পুলিশ আগুন নিয়ন্ত্রণ করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






