ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:১১ পিএম

জন্মদিনে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ রাজের

জন্মদিনে ‘লিম্বো’র পোস্টার প্রকাশ রাজের

বিনোদন ডেস্ক : জন্মদিনে নতুন সিনেমার খবর দিয়ে ভক্তদের চমক দিলেন অভিনেতা শরিফুল রাজ। তানিম রহমান অংশুর পরিচালনায় কল্পবিজ্ঞাননির্ভর চলচ্চিত্র ‘লিম্বো’তে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন ভারতের ‘লাপাত্তা লেডিস’ সিনেমার চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী।

২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘লিম্বো’র। সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। এক পোস্টে তিনি লেখেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ সঙ্গে নিয়ে।’

সিনেমাটি পরিচালনা করছেন তানিম রহমান অংশু। কল্পবিজ্ঞানের গল্প নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে রাজের উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন

রাজের জন্মদিনে সিনেমাটির পোস্টার প্রকাশের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন নির্মাতা তানিম রহমান অংশুও। তিনি লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। শুভ জন্মদিন শরিফুল রাজ। এবার সার্ফিং হবে আকাশে চলো।’

‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছিল শরিফুল রাজের। এরপর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার তানিম রহমান অংশুর ‘লিম্বো’তে নতুন এক অভিজ্ঞতা নিয়ে পর্দায় আসার অপেক্ষায় রয়েছেন এই অভিনেতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

১

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

২

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৩

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৪

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৫

বগুড়ার ধুনটে দিনমজুরের জমি দখলে নিয়ে ঘর নির্মাণের চেষ্টার অভিযোগ

৬