ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:১৯ পিএম

ওয়েলসকে হারিয়ে শেষ আটে পর্তুগাল

ওয়েলসকে হারিয়ে শেষ আটে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে দারুণ লড়াই করেও হেরেছে ওয়েলস। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ ৩-২ গোলে জিতে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

গ্রুপ ‘এ৪’-এ সবার নিচে থাকা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল ওয়েলসের। তবে আগামী মার্চে অবনমন প্লে-অফ খেলে শীর্ষ স্তরে টিকে থাকার সুযোগ রয়েছে তাদের। তারপরও ক্রেইগ বেলামির দল ম্যাচটিকে কোনোভাবেই গুরুত্বহীন হতে দেয়নি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা। 

ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসরের পর এটি ছিল পর্তুগালের দ্বিতীয় ম্যাচ। জশ শেহানের ভুলে বল পেয়ে যান জোয়াও নেভেস। তার কাছ থেকে বল পেয়ে দারুণ বাঁকানো শটে ১১ মিনিটে পর্তুগালকে এগিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। মিনিট দুয়েক পরই ম্যাচে সমতা ফেরায় ওয়েলস। দুর্দান্ত খেলতে থাকা রুবিন কলউইলের পাস থেকে প্রথম স্পর্শেই গোল করেন ডেভিড ব্রুকস।

এরপর সাহসী ও আক্রমণাত্মক ফুটবলে পর্তুগালকে চাপে রাখে স্বাগতিকরা। নিজেদের অর্ধে চাপ সামলে দ্রুত আক্রমণে ওঠার পাশাপাশি বিভিন্ন দিক থেকে প্রতিপক্ষের রক্ষণে হানা দেয় তারা। একাধিক সুযোগ তৈরি করে ওয়েলস প্রথমার্ধে। এর মধ্যে ব্রুকসের থ্রু বল ধরে দ্রুত এগিয়ে ৪০ মিনিটে গিয়ে গোল করেন সরবা থমাস। তাতে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগেই ৪৩ মিনিটে সমতায় ফেরে পর্তুগাল। ফ্রান্সিসকো ত্রিনকাওয়ের ক্রস থেকে দারুণ ভলিতে গোল করেন পেদ্রো নেতো।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে ওয়েলস। লিড ফিরে পাওয়ার সুযোগও তৈরি করে তারা। কিন্তু আবারও রক্ষণভাগের ভুলের সুযোগ নেয় পর্তুগাল। এবার বেন কাবাঙ্গোর দুর্বল হেড থেকে বল পেয়ে নিচু শটে গোল করেন বদলি হিসেবে নামা কার্লোস ফোর্বস। এরপর দুই মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় চেলসির পেদ্রো নেতোকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় পর্তুগাল। সংখ্যায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি ওয়েলস।

গ্রুপসেরা হওয়ায় আগামী মার্চে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলবে পর্তুগাল। শুক্রবার হবে শেষ আটের ড্র। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬