ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০১:১০ পিএম

নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে হালান্ডের নরওয়ে

নাটকীয় জয়ে কোয়ার্টার ফাইনালে হালান্ডের নরওয়ে

স্পোর্টস ডেস্ক : শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় তুলে নিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে নরওয়ে। ডেনমার্কের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতেছে দলটি। জোড়া গোল করেছেন আরলিং হালান্ড।

ম্যাচের শুরুতেই দুই গোল করে এগিয়ে যায় ডেনমার্ক। ১১ মিনিটে রাসমুস হজলুন্ড এবং তিন মিনিট পর পিয়েরে-এমিল হইবিয়ের্গ গোল করে স্বাগতিকদের ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে বিরতির আগে ব্যবধান কমায় নরওয়ে। ৩৭ মিনিটে ডেনমার্কের গোলরক্ষক মাদস হারমানসেনের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন হালান্ড। তার ওই গোলে ম্যাচে ফেরার আশা পায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে দলটি। নির্ধারিত সময় শেষ হওয়ার সাত মিনিট আগে, ৮৩ মিনিটে গোল করে নরওয়েকে সমতায় ফেরান অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এরপর যোগ করা সময়ে নাটকীয় মুহূর্ত। ভিএআর পর্যালোচনায় ডেনমার্কের ডিফেন্ডার জোয়াকিম অ্যান্ডারসেনের হাতে বল লাগার বিষয়টি ধরা পড়লে পেনাল্টি পায় নরওয়ে। ৯৬ মিনিটে স্পটকিক থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন হালান্ড।

আরও পড়ুন

এই জয়ে গ্রুপে ৯ পয়েন্ট নিয়ে ডেনমার্কের সঙ্গে সমতায় শেষ করে নরওয়ে। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের রেকর্ডে এগিয়ে থাকায় গ্রুপের দ্বিতীয় স্থান নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬