নাহিদ রানাকে আমরা মিস করছি : তাসকিন
স্পোর্টস ডেস্ক : চলতি বছরে বল হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন হাসান মাহমুদ। বিশেষ করে লাল বলের ক্রিকেটে দেশ কিংবা দেশের বাইরে সব জায়গায় ধারবাহিক টাইগার এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টেও প্রথম ইনিংসে ইতোমধ্যেই তুলে নিয়েছেন ৪ উইকেট।
তৃতীয় দিন শেষে তাই হাসানের প্রশংসা করেছেন তাসকিন আহমেদ। তিনি বলেন, এটা অবশ্যই ভালো ব্যাপার যে, আমাদের একজন বোলার আল্লাহর রহমতে শেষ কিছু ম্যাচে প্রায় প্রতি ম্যাচেই ফাইফার পাচ্ছে। শুধু হাসান না, পেস বোলারদের মধ্যে যারাই আছে সবার সাথে বোলিংয়েই স্বাচ্ছন্দ্যবোধ করি। আশা করি তার এই ফর্মটা থাকবে, আমাদের দল এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।
পুরো পেস বোলিং ইউনিটের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, গত কয়েক বছরে আমাদের ফাস্ট বোলিং ইউনিট বেশ ভালো করছে। আমরা অনেক ভালো করছি। বোলিং জুটিতে আসলে কেবল একজনই ফাইফার নিয়ে যেতে পারবে না। বাকিরাও চেষ্টা করছি। নাহিদ রানাকে আমরা মিস করছি। আশা করি সে ওয়ানডে দিয়ে ফিরব। বোলিং ইউনিট হিসেবে মাঠের বাইরেও আমরা ভালো করছি। সবাই সবার আনন্দে উদযাপন করছি। আমি, হাসান, শরিফুল সবাই ভালো কাজ করছে। জুটি বেঁধে বোলিং করে গেলে কেউ না কেউ বেশি উইকেট পাচ্ছে, আশা করি সামনেও এটা চলবে।
আরও পড়ুনগতকাল দিনের শেষ দুই সেশন বৃষ্টিতে ভেসে গেছে। এ প্রসঙ্গে তাসকিন বলেন, আসলে বৃষ্টি তো কারও নিয়ন্ত্রণে নেই। আমরা যে মোমেন্টাম পাই সেখান থেকে তাদেরকে দ্রুত অলআউট করে দেওয়ার একটা সুযোগ ছিল। লাঞ্চ থেকে চা বিরতি পর্যন্ত সবচেয়ে ভালো সময় ব্যাটিংয়ের জন্য। এখনও আল্লাহর রহমতে আমরা খেলায় আছি। মনে হয় ভালো জায়গাতেই আছি। আবহাওয়া তো হাতে নেই, কালকে যদি আমরা দ্রুত তাদেরকে আউট করতে পারি এবং আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দেয়, ক্রিকেট খেলা, টেস্ট ম্যাচে যেকোনো সময় যেকোনো কিছু হতে পারে।
মন্তব্য করুন

_medium_1794999483.jpg)
_medium_1794998726.jpg)
_medium_1794997033.jpg)
_medium_1794993947.jpg)
_medium_1794987696.jpg)
_medium_1794986361.jpg)


