ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১১:১৭ এএম

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

মফস্বল ডেস্ক : গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। তারা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন

বিজিবি আরও জানায়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গোপালগঞ্জে সদস্যদের মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ

১

পল্লী উন্নয়ন একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি, অষ্টম শ্রেণি পাসে আবেদন

২

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

৩

হামের উপসর্গে আরো ৬ জনের মৃত্যু

৪

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

৫

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

৬