ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ১২:১০ এএম

আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত, আওয়ামী লীগ এখন ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে গেছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে।’

সাম্প্রতিক বিভিন্ন হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় হামলা চালানোর পাশাপাশি বিএনপির এক সংসদ সদস্যের বাড়ি এবং দলটির সমর্থকদের দোকানপাটেও হামলা চালিয়েছে।

আরও পড়ুন

দলটির রাজনৈতিক আচরণের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এটাই তাদের চরিত্র। আগুন লাগানো তাদের স্বভাব, আগুন দিয়ে মানুষ পোড়ানো তাদের স্বভাব।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন

১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

২

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

৩

নতুন কাপড় গায়ে জড়িয়ে যে দোয়া পাঠ করা সুন্নাহ

৪

বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

৫

ভিন্নমত প্রকাশের সঠিক ইসলামী আদব ও শিষ্টাচার কী?

৬