ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১১:১৯ পিএম

বগুড়ার ধুনটে অবৈধ পলিথিনের গুদামে অগ্নিকান্ড

বগুড়ার ধুনটে অবৈধ পলিথিনের গুদামে অগ্নিকান্ড

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ব্যবহার নিষিদ্ধ পলিথিনের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে থাকা বিপুল পরিমাণ পলিথিন পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেলকুচি গ্রামের ইটভাটার এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গুদামে ৬ জন নারী শ্রমিকসহ কাজ করছিলেন আবুল হোসেন। এ সময় পাশের বৈদ্যুতিক মিটার সংযোগে বিকট শব্দ হওয়ার পর গুদামে আগুনের সূত্রপাত হয়।

মুহূর্তের মধ্যে আগুন পলিথিনে ছড়িয়ে পড়ে। আগুনের বিষয়টি বুঝতে পেরে শ্রমিকরা দ্রুত গুদাম থেকে বেরিয়ে আসেন। এতে কেউ হতাহত না হলেও মুহূর্তের মধ্যে পুরো গুদাম পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন

ধুনট ফায়ার সার্ভিসের টিম লিডার জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছৈ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমত প্রকাশের সঠিক ইসলামী আদব ও শিষ্টাচার কী?

১

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

২

নেকটারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

৩

বগুড়ার দুপচাঁচিয়া ডি এস কেজি মাদ্রাসায় কোরআন ছবক ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

৪

পাবনার চলনবিলে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক 

৫

পাবনার চাটমোহরে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৬