ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১০:৫৫ পিএম

বগুড়ার গাবতলীর সুখানপুকুরে প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা, ১৫ কেজি হাইড্রোজ ধ্বংস

বগুড়ার গাবতলীর সুখানপুকুরে প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা, ১৫ কেজি হাইড্রোজ ধ্বংস

স্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকারক উপাদান ব্যবহারের অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় জব্দ করা হয় ১৫ কেজি ক্ষতিকারক হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সুখানপুকুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, সুখানপুকুরের মিষ্টির দোকান ‘খোকা দই মিষ্টি ঘর’-এর কারখানায় অভিযান চালিয়ে নানা অনিয়ম ধরা পড়ে। যার মধ্যে রয়েছে—দই-মিষ্টির সংরক্ষণস্থলে অস্বাস্থ্যকর পরিবেশে মানুষের থাকার বিছানা ও টানানো মশারি পাওয়া, জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার ও ব্যবহারের উদ্দেশ্যে ১৫ কেজি হাইড্রোজ সংরক্ষণ করা এবং দই-মিষ্টি উৎপাদনে ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহার করা।

এসব অপরাধে দোষ স্বীকার করার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. রিয়াজউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে জব্দকৃত ১৫ কেজি হাইড্রোজ ও ৫ কেজি ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া একই অভিযানে ভোক্তা অধিকারের নিয়ম লঙ্ঘনের দায়ে একটি হোটেলকে ২ হাজার এবং একটি হার্ডওয়্যারের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস টিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিন্নমত প্রকাশের সঠিক ইসলামী আদব ও শিষ্টাচার কী?

১

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

২

নেকটারের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফি ২২৩ টাকা

৩

বগুড়ার দুপচাঁচিয়া ডি এস কেজি মাদ্রাসায় কোরআন ছবক ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়

৪

পাবনার চলনবিলে আমন ধান কাটায় ব্যস্ত কৃষক 

৫

পাবনার চাটমোহরে ২শ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৬