ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১০:০৯ পিএম

বগুড়ায় ৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষকের শাস্তি দাবী করেছে জামায়াত

বগুড়ায় ৩ বছরের শিশু ধর্ষনের ঘটনায় ধর্ষকের শাস্তি দাবী করেছে জামায়াত

বগুড়ার নারুলীতে ৩ বছরের শিশু ধর্ষণের মতো নৃশংস ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বগুড়া মহানগর শাখার আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও কর্মপরিষদের সদস্যবৃন্দ।

আজ মঙ্গলবার বগুড়া মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন এক বিবৃতিতে এই জঘন্য অপরাধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ৩ বছরের একটি নিষ্পাপ শিশুর ওপর এমন বর্বরোচিত ও পৈশাচিক নির্যাতন মানবতা ও সভ্যতার চরম লঙ্ঘন। সমাজে নৈতিক অবক্ষয় এবং বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

কুরআনের সমাজ প্রতিষ্ঠা পেলে সমাজে এ ধরনের জঘন্য কর্মকান্ড সংঘটিত হত না। বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে অভিযুক্ত ধর্ষক কে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিত করার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন

তারা আরও বলেন, কোনো প্রভাবশালী মহলের চাপে যেন এই মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়, সেদিকে প্রশাসনকে কঠোর দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি নেতৃবৃন্দ নির্যাতিতা শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত

১

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

২

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুন নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

৪

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

৫

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

৬