ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:৫৯ পিএম

লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অমর কণ্ঠসৈনিক ইন্দ্রমোহন রাজবংশীর সহধর্মিণী, দেশের অন্যতম বরেণ্য লোকসংগীতশিল্পী দীপ্তি রাজবংশী আর নেই। 

সুরের ভুবন শোকের সাগরে ভাসিয়ে রাজধানীর একটি হাসপাতালে সোমবার (১৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। 

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন গুণী এই শিল্পী। শেষ পর্যন্ত হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন অবস্থাতেই তার জীবনের সুর থেমে গেল। 

সুরের আবহেই বেড়ে ওঠা দীপ্তি রাজবংশী আজীবন নিজেকে জড়িয়ে রেখেছিলেন বাংলার লোকসংগীতের সঙ্গে। সত্তরের দশক থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে পল্লীগীতির বিশেষ গ্রেডের শিল্পী হিসেবে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তিনি। শুধু গান গাওয়াতেই সীমাবদ্ধ ছিলেন না, সাংগঠনিক দক্ষতায়ও রেখেছেন দ্যুতি। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ লোকসংগীত পরিষদের সভাপতির মতো গুরুত্বপূর্ণ পদেও। 

আরও পড়ুন

 

সঙ্গীত যেন এই পরিবারেরও রক্তে মিশে ছিল। দীপ্তি রাজবংশীর পাঁচ বোন ও তিন ভাইয়ের প্রত্যেকেই কোনো না কোনোভাবে সঙ্গীতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত স্বামী কিংবদন্তি ইন্দ্রমোহন রাজবংশীর মতোই তিনিও লোকগানের ভুবনে নিজের এক অনন্য অবস্থান তৈরি করেছিলেন।

তার এই চিরবিদায়ে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে বিষাদের ছায়া। প্রিয় শিল্পীর প্রয়াণে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

১

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

২

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

৩

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

৪

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৫

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

৬