ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:১৯ পিএম

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ কাউছার সরকার (২৪), নিরাঞ্জন চন্দ্র দাস (২৮) ও নাইমুর রহমান (৩০) নামের তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। কাউছার উপজেলার সিমাবাড়ি ইউনিয়নের বেতগাড়ি গ্রামের মৃত শাজাহান আলী সরকারের ছেলে, নাইমুর খলিলুর রহমানের ছেলে ও নিরাঞ্জন রায়গঞ্জ উপজেলার বড়চাঁপুর গ্রামের নবো চন্দ্র দাসের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ভবানীপুর ইউপির ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনে থেকে কাউছার সরকার ও নিরাঞ্জন চন্দ্র দাসকে আটক করলে তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়।

অপরদিকে পুলিশের অপর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের বেতগাড়ী পেন্টাগন হাইওয়ে হোটেলের পাশ থেকে নাইমুর রহমানকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর তাকে গ্রেফতার দেখিয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকরামুল হোসাইন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে। ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমের দুই বাড়িতে আগুন

১

বগুড়ায় আইন অমান্য করে উপ-শহরে পুকুর ভরাট ও প্লট বিক্রির মহোৎসব

২

জয়বাংলা স্লোগান দিয়ে বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ

৩

গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

৪

শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী

৫

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ককটেল বিস্ফোরণ বাড়ছে: ডিবি প্রধান

৬