ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৩:২৭ পিএম

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

মফস্বল ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)র এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির নাম ও পদবি জানা যায়নি। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বিছনাকান্দি বিওপির টহল দল তাকে আটক করে।

বিজিবি’র সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সূত্রে জানা গেছে, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে আসা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক বিএসএফ সদস্যকে বিজিবির বিছনাকান্দি বিওপির ক্যাম্পে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও সেখানে আছে। তিনি আরও জানান, এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শিবগঞ্জে নবান্ন উৎসবে মাছের মেলা অনুষ্ঠিত

১

বগুড়ার শাজাহানপুরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর কারাদন্ড

২

আরএফএল গ্রুপে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে নতুন নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

৩

বগুড়ায় ১২ থানায় পুলিশের হেল্পডেস্কের কার্যক্রম : আইনিসেবা পাচ্ছে নারী-শিশু, প্রতিবন্ধি ও বয়স্করা ভাঙ্গনের হাত থেকে রক্ষা হচ্ছে বহু সংসার

৪

কুড়িগ্রামের উলিপুরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা

৫

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

৬