ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০২:০৫ পিএম

মেসিকে কোচিং স্টাফে স্বাগত জানাতে প্রস্তুত স্কালোনি!

মেসিকে কোচিং স্টাফে স্বাগত জানাতে প্রস্তুত স্কালোনি!

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি কি আবারও ফিরবেন আর্জেন্টিনা জাতীয় দলে? তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, কোচিং স্টাফের নতুন কোনও দায়িত্বে! এমন সম্ভাবনার দরজা খোলা রেখেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। মেসি চাইলে জাতীয় দলের কোচিং স্টাফে তাকে স্বাগত জানাবেন বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন স্কালোনি। আর্জেন্টিনার কোচিং স্টাফ থেকে ওয়াল্টার স্যামুয়েল বিদায় নেওয়ায় সেখানে মেসিকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হয়। জবাবে অনেকটা মজার ছলেই স্কালোনি বলেন, ‘সে যদি এখানে আসতে চায়, তাহলে কোনও সমস্যা নেই। এখন তো ওয়াল্টার চলে যাচ্ছে, সে আসতে পারে!’

তবে মেসির খেলোয়াড়ি জীবন এখনই শেষ হচ্ছে বলে মনে করেন না স্কালোনি। বরং তার বিশ্বাস, ২০৩০ বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে পারেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্কালোনি বলেন, আমার মনে হয়, সে খেলতে থাকবে। ২০৩০ সালের পরও খেলবে। জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সে এরই মধ্যে সিদ্ধান্ত জানিয়েছে। তবে একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলে যাক, সেটাই চাই।

এদিকে আর্জেন্টিনার কোচিং স্টাফ ছাড়ছেন ওয়াল্টার স্যামুয়েল। এবার নিজেই প্রধান কোচ হিসেবে ক্যারিয়ার শুরু করতে চান তিনি। ২০১৮ সাল থেকে স্কালোনির কোচিং দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সাবেক এই আর্জেন্টাইন ডিফেন্ডার। স্যামুয়েলের বিদায় প্রসঙ্গে স্কালোনি বলেন, ওয়াল্টার আগেই আমাদের জানিয়েছিল, সে এককভাবে কোচিং ক্যারিয়ার শুরু করতে চায়। তার প্রতি আমার কৃতজ্ঞতা চিরদিনের। সে আমার বন্ধু এবং এই কোচিং স্টাফের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য ছিল। তার নতুন যাত্রার জন্য শুভকামনা।’

আরও পড়ুন

স্যামুয়েলের বিদায়ের পরপরই নতুন কাউকে কোচিং স্টাফে যুক্ত করার পরিকল্পনা নেই স্কালোনির। আপাতত বর্তমান দল নিয়েই কাজ চালিয়ে যেতে চান তিনি। তবে ভবিষ্যতে প্রয়োজন হলে যুব দল থেকে সহযোগিতা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন কোচ।

মেসি অবশ্য আগেই জানিয়েছেন, খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে আসার চেয়ে ফুটবল ব্যবস্থাপনা ও ক্লাব পরিচালনার কাজে বেশি আগ্রহী তিনি। আর্জেন্টিনার ক্লাব লিওনেস দে রোজারিও, স্পেনের এলদেনসে এবং উরুগুয়ের দেপোর্তিভো এলএসএমের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬