ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০১:১৩ পিএম

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, তুললেন ছেলেকে অসম্মানের অভিযোগ

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা, তুললেন ছেলেকে অসম্মানের অভিযোগ

স্পোর্টস ডেস্ক : অবসরের পর ক্রিশ্চিয়ানো রোনালদোকে সম্মান জানিয়ে ডেনমার্কে বিপক্ষে ম্যাচের আগে ৭ নম্বর জার্সি গায়ে মাঠে নামে পর্তুগালের সবাই। কিন্তু সেই ম্যাচে তারা হেরেছে ৪-১ গোলে। তবে সেই পর্তুগালের পরাজয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রোনালদোর মা দোলোরেস আভেইরো।

রোনালদোর মায়ের ক্ষোভের মূল কারণ ছিল, ম্যাচের আগে রোনালদোকে দেওয়া দলের বিশেষ সম্মাননা। রোনালদোর সাবেক ক্লাব স্পোর্টিং সিপির এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এই ক্ষোভ প্রকাশ করেছেন তিনি আভেইরার মতে, দলের পক্ষ থেকে দেওয়া ওই সম্মাননা ছিল প্রতারণার মতো। ম্যাচের আগে পর্তুগাল দলের খেলোয়াড় ও মাসকটরা রোনালদোর ৭ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন। তিনি, ‘সম্মাননাটা তাকে সামনে রেখেই দেওয়া উচিত ছিল, তাকে ছাড়া নয়। স্পোর্টিংয়ে তার জন্য সম্মাননার আয়োজন করা হবে। এখানে তাকে যথাযথ মূল্যায়ন করা হয়।’ তিনি আরও বলেন, ‘তারা তার সঙ্গে প্রতারণা করেছে। এমনকি সতীর্থদের কাছ থেকেও তিনি সম্মান পাননি।’

আরও পড়ুন

রোনালদোর মায়ের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল পর্তুগাল কোচ জর্জ জেসুসকে। বিষয়টি শান্ত করার চেষ্টা করে তিনি বলেন, ‘মা তো মা-ই, এ নিয়ে আর কিছু বলার নেই। আমি তার কথাগুলো বুঝতে পারছি। একজন মা নিজের সন্তানের পাশে সব সময় থাকেন, প্রয়োজনে মৃত্যুর আগ পর্যন্তও। তিনি খুবই স্নেহশীল একজন মা, সন্তানদের বড় করতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬