ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ১১:৪১ এএম

আজও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আজও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় অবরোধ করে বিক্ষোভ করছেন। 

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। অপরদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকা অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মহানগরীর জয়দেবপুর চান্দনা চৌরাস্তা এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, জয়দেবপুর সড়ক ও গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেন। এতে হাজারো শ্রমিক জড়ো হন। কিছু সময় পর জয়দেবপুর ও নাওজোড়ে শ্রমিকদের সরিয়ে নেয় পুিলশ। 

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেন। তবে শ্রমিকরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে। এসময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। এঘটনায় এখনো শ্রমিকদের অবরোধ চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আশপাশের কয়েকটি কারখানার শ্রমিক সড়ক অবরোধ করেন। তাদের সরিয়ে দিতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত

১

সিরাজগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামীর যাবজ্জীবন

২

নতুন কাপড় গায়ে জড়িয়ে যে দোয়া পাঠ করা সুন্নাহ

৩

বগুড়ায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন

৪

ভিন্নমত প্রকাশের সঠিক ইসলামী আদব ও শিষ্টাচার কী?

৫

বগুড়ার শাজাহানপুরের আমজাদের লাউ মাচা দেখতে উৎসুক সবজি চাষিদের ভিড়

৬