দিনাজপুরের ফুলবাড়ীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ১
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে চুরির চারদিন পর একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় মো. লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান(৩২) নামের এক যুুবককে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে তিনটায় তথ্যপ্রযুক্তির সহায়তায় দিনাজপুর কোতোয়ালি থানার নুনাইচ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইস্তাবনগর এলাকার দুলাল মার্কেটে হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর-১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়।
আরও পড়ুনমোটরসাইকেলটির মালিক রংপুরের মিঠাপুকুর উপজেলার উচা বালুয়া গ্রামের আয়নাল মিয়া(৩৬)। এ ঘটনায় আয়নাল মিয়া গতকাল শনিবার ফুলবাড়ী থানায় একটি মামলা করেন। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানায়, উদ্ধার করা মোটরসাইকেলটি বর্তমানে ফুলবাড়ী থানা-পুলিশের হেফাজতে রয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন







