ভিডিও শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:১৭ পিএম

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে। এরই অংশ হিসেবে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে; যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন।

আজ শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ডা. জুবাইদা বলেন, স্বাস্থ্যখাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। এতে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন; যা সহজেই প্রতিরোধযোগ্য। তবে রোগ প্রতিরোধের এই জ্ঞান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে।

আরও পড়ুন

তিনি বলেন, কাজের ধীরগতির কারণে তরুণ-তরুণীরা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যার ৮০ শতাংশই নারী : ডা. জুবাইদা রহমান

১

সিদ্ধিরগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদলের সাবেক নেতাসহ গ্রেপ্তার ২

২

৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

৩

পিরোজপুরে নিখোঁজের দুই দিন পর নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার

৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের গতি বাড়াতে তাগিদ প্রধানমন্ত্রীর

৫

ওসমানী হাসপাতালের অনিয়ম দূর করতে উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

৬