বিশ্ব ডায়বেটিস দিবস
বড়দের পাশাপাশি উদ্বেগজনক হারে দেশে বাড়ছে শিশুদের ডায়াবেটিস
স্টাফ রিপোর্টার : সারা বিশ্বের মত বর্তমানে বাংলাদেশেও ডায়াবেটিস মহামারি আকার ধারন করেছে। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুসারে, বিশ্বে প্রায় ৫৯ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এরমধ্যে উদ্বেগজনকভাবে এ রোগে আক্রান্তের হার বাড়ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। এক্ষেত্রে বাংলাদেশের চিত্র আরও ভয়ংকর।
বিশ্বে ৮ম স্থানে অবস্থান করছে দেশটি। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ৯১ লাখ। এছাড়াও দেশে ১ কোটি ৪৫ লাখ মানুষ প্রি ডায়াবেটিস পর্যায়ে রয়েছেন। এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করছে সংস্থাটি। এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো দেশে ১৮ থেকে ২০ হাজারের বেশি শিশু টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস রোগে আক্রান্ত। যাদের গড় বয়স ১০ থেকে ১৮ বছর।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বের মত দেশেও পালিত হচ্ছে দিবসটি। তবে সারাবিশ্বের মত বাংলাদেশেও আশংকাজনকহারে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। দেশের চারটি অসংক্রামক রোগের মধ্যে অন্যতম এই ডায়াবেটিস রোগীর সংখ্যা আগামী ৪ বছরের মধ্যে ২ কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী, পৃথিবীতে প্রতি ১০ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগীর মৃত্যু হয় এবং দুই জন নতুন ডায়াবেটিস রোগী শনাক্ত হয়!
নিরব প্রাণঘাতি এই রোগের সঠিক সময়ে চিকিৎসা না করালে মৃত্যুঝুঁকিপূর্ণ জটিলতা হতে পারে বলছেন স্বাস্থ্য বিশ্লেষকগণ। তারা জানান, বিশ্বের ১০ স্বাস্থ্য সমস্যার মধ্যে ডায়াবেটিস অন্যতম। বাংলাদেশ ডায়বেটিস সমিতির তথ্যমতে ডায়াবেটিসে আক্রান্ত প্রতি ৪ জনের ৩ জন বাস করে নিম্ন আয়ের দেশগুলোতে।
বগুড়া ডায়াবেটিক ও স্বাস্থ্য সেবা হাসপাতাল, স্বাস্থ্যসেবা হাসাপাতাল মাটিডালী ও তালোড়া স্বাস্থ্যসেবা কেন্দ্র সূত্রে জানা গেছে, প্রতিদিন এই কেন্দ্র গুলোতে নতুন পুরাতন মিলে প্রায় তিন থেকে সাড়ে তিনশ’ রোগী আসেন সেবা নিতে। এই সেবাকেন্দ্র গুলোতে (২০২৫) রেজিস্টার্ড রোগী আছেন ১ লাখ ৩২ হাজার ২৪০ জন রোগী। ২০২৪ সালের নভেম্বর থেকে ২৫ সালের অক্টোবর পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৫ হাজার ৭৪৩ জন।
এরমধ্যে শুধুমাত্র ডায়াবেটিস রোগে চিকিৎসা নিয়েছেন ৭৭ হাজার ৯শ’ ১০ জন। নিয়মিত রোগীদের মধ্যে ৭০ শিশুও চিকিৎসা নিয়েছে। এই কেন্দ্রগুলোতে ডায়াবেটিস আক্রান্তরা ডায়াবেটিস, ডায়াবেটিস আক্রান্তদের গাইনি, চোখ ও দাঁতের চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুনএ ব্যাপারে বগুড়া ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসা সেবা বিভাগের পরিচালক ডা: মোস্তফা কামাল জানান, এটা একটা অনির্মূলযোগ্য রোগ। মানুষের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম না করা,মানসিক চাপ,ধুমপান,গর্ভকালীন বিভিন্ন সমস্যা ও বংশগতভাবে এ রোগের ব্যাপক বিস্তার ঘটছে। এই রোগ নিয়ন্ত্রনে রাখতে নিয়মিত হাঁটা, খ্যাদ্যাভাসের পরিবর্তন,শারীরিক পরিশ্রম বাড়ানোসহ নিয়মিত ওষুধ গ্রহণ করতে হবে।
হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এই হাসপাতালে আসা রোগীদের আর্থিক অবস্থা বিবেচনা করে দু:স্থ রোগীদের জন্য বিনামূল্যে এবং স্বল্পমূল্যে আজীবন চিকিৎসা ও ইনস্যুলিন দেয়া হয়। সমাজকল্যান থেকে ২৫ সালের অক্টোবর পর্যন্ত ৮৪ জন রোগীকে এই সুবিধা প্রদান করা হয়।
বগুড়া ডায়াবেটিক সমিতির প্রশাসক মোহা: আতাউর রহমান জানান, নিরব ঘাতক রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে মাইকিং করা হয়। এছাড়াও এই সেবাকেন্দ্রগুলোতে অল্প টাকায় চিকিৎসা এবং নামমাত্র মূল্যে টেস্ট করানো হয়। এছাড়াও গরিব ও দু:স্থ রোগীদের বিনামূল্যে ও স্বল্পমূল্যে আজীবন চিকিৎসা ও ইনস্যূলিন প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান এই হাসপাতালের নাগরিক সুবিধা ও চিবিৎসাসেবা তরান্বিত করতে এবং এই রোগে আক্রান্তদের সেবা দিতে তিনিসহ এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দিবসটি উপলক্ষ্যে বগুড়া ডায়াবেটিক হাসপাতালে নতুন এবং পুরাতন রোগী যারা সেবা নিতে আসবেন তারা দুটো টেস্ট ফ্রি করে করে নিতে পারবেন।
মন্তব্য করুন


_medium_1793893186.jpg)
_medium_1790151977.jpg)
_medium_1787633281.jpg)
_medium_1787204498.jpg)
_medium_1786943004.jpg)


