ভিডিও শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৬ ০৫:০৬ পিএম

রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

সংগৃহীত,রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

বাংলাদেশ রেলওয়ের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের জন্য প্রথম শ্রেণির তাপানুকূল (এসি) সিঙ্গেল কেবিন সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিভাগীয় প্রধানসহ তৃতীয় গ্রেডের পদে কর্মরত কর্মকর্তারা কর্তব্য পাশের বিপরীতে এ সুবিধা পাবেন।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-২ শাখা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। উপপরিচালক (পার্সোনেল-২) পলাশ কুমার সাহা স্বাক্ষরিত আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

অফিস আদেশে বলা হয়েছে, রেলওয়ের ১৯৮৫ সালের ৭ মার্চের স্মারক এবং ২০১৭ সালের ১৫ নভেম্বরের আদেশের ধারাবাহিকতায় পাশ বিধিমালায় এ সংশোধনী আনা হয়েছে।

এতে আরও বলা হয়, রেলওয়ের প্রথম ও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা প্রাপ্যতা অনুযায়ী সেলুন সুবিধা ভোগ করে থাকেন। তবে প্রয়োজনে আন্তঃনগর ট্রেনে কর্তব্যকালীন ভ্রমণের ক্ষেত্রে কর্তব্য পাশের বিপরীতে প্রথম গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল ডাবল কেবিন এবং দ্বিতীয় গ্রেডের কর্মকর্তারা একটি প্রথম শ্রেণির তাপানুকূল সিঙ্গেল কেবিন সুবিধা নিতে পারবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলের তৃতীয় গ্রেডের কর্মকর্তারাও পাবেন এসি সিঙ্গেল কেবিন

১

কোরআনে হাত রেখে শপথ নেবেন আব্দুল এল-সায়েদ

২

দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টনে উন্নীত

৩

জলবায়ু কার্যক্রমে নারীর অংশগ্রহণ নিশ্চিতে অর্থায়ন জরুরি : শামা ওবায়েদ

৪

গোপালগঞ্জে ১৫ যানবাহনে সংঘর্ষ, আহত শতাধিক

৫

পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন হতে যাচ্ছে: শাকিব খান

৬